বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

লালপুরে আগুনে পাঁচ বাড়ি পুড়ে ছাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নাটোরের লালপুর উপজেলার পানসিপাড়া গ্রামে অগ্নিকাণ্ডে পাঁচটি বাড়ির ১০টি বসতঘর পুড়ে ছাই হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারদের দাবি আগুনে তাদের কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শনিবার (২৩ মার্চ) দুপুর ২টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে লালপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্তরা হলেন- ওই গ্রামের আশিদুল ইসলাম, মজনু হোসেন, মিনা বেগম, বেদেনা ও ফজলুর রহমান।

লালপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা রুহুল আমিন বলেন, দুপুরে মজনুর স্ত্রী রান্না করার সময় আগুনের  সূত্রপাত ঘটে।  মুহূর্তের মধ্যে আগুন আশেপাশে ছড়িয়ে পড়ে। এতে পাঁচটি বাড়ির মালামালসহ ছোট-বড় প্রায় ১০টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

ঘরের মালামাল সরানোর চেষ্টা করলেও তাতে কোনো লাভ হয়নি। পরে খবর পেয়ে লালপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বলেও জানান তিনি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ