বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

বরিশালে বাসচাপায় ৭ জন নিহতের ঘটনায় বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  সড়ক দুর্ঘটনায় বরিশাল বিএম কলেজের ছাত্রীসহ ৭ জন নিহতের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

শনিবার (২৩ মার্চ) বেলা ১১টার দিকে বিএম কলজে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের নথুল্লাবাদ বাস টার্মিনালে অবস্থান নেন শিক্ষার্থীরা।

এসময় নিরাপদ সড়কের দাবিতে স্লোগান দেন তারা। ঘাতক বাসের রুট পারমিট বাতিলসহ আটক চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান আন্দোলনকারীরা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

খবর পেয়ে মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ঘটনাস্থলে পৌঁছে দাবি বাস্তবায়নের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।

শুক্রবার (২২ মার্চ) দুপুরে বাস-মাহেন্দ্র সংঘর্ষে বিএম কলেজের মাস্টার্সের ছাত্রী শিলা হাওলাদারসহ ৭ জন নিহত হন।

বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেন, ঢাকা-বরিশাল মহাসড়কে গাড়ির অনেক চাপ, সড়কটি অনেক ছোট এবং পুরনো। এ ব্যাপারে আমরা বসবো শিক্ষার্থীদের সাথে কথা বলে সমাধান করবো।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ