বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

গাজীপুরে বাসচপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার দুপুরে মহানগরের সালনা এলাকার কনকর্ড টাওয়ারের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত কলেজছাত্ররা হলেন, গাজীপুর মহানগরের মাস্টারবাড়ি এলাকার জুম্মান হোসেন নাছির (১৮) ও ভীমবাজার এলাকার রবিন (২২)।

আহতরা হলেন-দক্ষিণ বাউপাড়া এলাকার আলামিন (১৮) ও অটোরিকশার যাত্রী আসোয়াত (১১)।

নাছির, রবিন ও আলামিন স্থানীয় লিঙ্কন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

গাজীপুর মেট্টোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমীর চন্দ্র সূত্রধর জানান, শনিবার দুপুরের দিকে হতাহত তিন শিক্ষার্থী কলেজ থেকে মোটরসাইকেলে করে ঢাকা-ময়মনসিংহ রোড দিয়ে বাড়ি যাচ্ছিল। মোটরসাইকেলটি সালনা এলাকার কনকর্ড টাওয়ারের সামনে আসলে উল্টোপথে আসা একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেলের তিন আরোহী ছিটকে মহাসড়কের ওপর পড়ে যায়। এ সময় ময়মনসিংহগামী সৌখিন পরিবহনের একটি বাস কলেজছাত্র নাছিরকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়।

অপরদিকে আহত রবিনকে ঢাকা মেডিকেলে নেয়ার পথে সে মারা যায়। তাদের সঙ্গে থাকা আলামিন নামের অপর একজন শিক্ষার্থী আহত হন। এছাড়া অটোরিকশার যাত্রী আসোয়াত নামের এক কিশোরও আহত হয়।

আহতদের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ