বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

উল্টো পথের বাসচাপায় ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা-মাওয়া মহাসড়কের মেদিনীমন্ডল এলাকায় এবার একটি বাস উল্টো পথে চালিয়ে এক শিক্ষার্থীকে চাপা দিয়ে মেরেছে। এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারায় ওই শিক্ষার্থী।

নিহত শিক্ষার্থীর নাম অনন্ত (১২)। সে মেদিনীমন্ডল আনোয়ার চৌধুরী উচ্চবিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ও উত্তর মেদিনীমন্ডল এলাকার মালয়েশিয়া প্রবাসী রাজা মিয়ার ছেলে।

শনিবার বেলা ২টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের মেদিনীমন্ডল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ‘বনফুল পরিবহন’ এর বাসটিকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার বেলা ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় টিফিন পিরিয়ডে স্কুল থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিল অনন্ত। তখন বেপরোয়া গতিতে উল্টো পথ ধরে ছুটে আসা ঢাকা-খুলনা রোডের বনফুল পরিবহনের যাত্রীবাহী বাসটি (ঢাকা মেট্রো-ব-১৫-২১৮০) শিক্ষার্থী অনন্তকে চাপা দেয়।

ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রাখে। প্রায় এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

এ ঘটনায় লৌহজং উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কাবিরুল ইসলাম খান বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। যাত্রীবাহী বাসটি উল্টো পথে গিয়ে শিক্ষার্থী অনন্তকে চাপা দেয়। পুলিশ বাসটি আটক করতে সক্ষম হয়েছে। কিন্তু চালক ও হেলপার পালিয়ে গিয়েছে। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। ওই বাসের চালক-হেলপার ও মালিককে খুঁজে বের করা হবে। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ