বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
ফেনীতে ইসলামী আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা লাইফ সাপোর্টে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম   ঐতিহাসিক চুক্তির মাধ্যমে পারমাণবিক সক্ষমতার পথে সৌদি আরব এমপি নজরুলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ১৩ জুলাই অনুপস্থিত শিক্ষার্থীরাই শুধু পরীক্ষা দিতে পারবে: শিক্ষামন্ত্রী  নবীজি (সা.) যেভাবে পানি পান করতেন চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাস উল্টে আহত ২০ চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী  ভারতের আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থনে চবিতে মানববন্ধন

রাখাইনে মর্টার ও বোমা হামলা চালাচ্ছে মিয়ানমার সেনাবাহিনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জঙ্গিবিরোধী অভিযানের নামে মিয়ানমাররে রাখাইনে গ্রামবাসীর ওপর নির্বিচারে মর্টার ও বোমা হামলা চালাচ্ছে দেশটির সেনাবাহিনী। সেইসঙ্গে ঘরে ঘরে চালাচ্ছে তল্লাশি অভিযান।

সেনাদের সন্ত্রাসী হামলায় এ পর্যন্ত  শিশুসহ ৮ জন আহতের খবর গণমাধ্যমে প্রকাশ হয়েছে।

প্রাণ বাঁচাতে গ্রাম ছেড়ে পালাচ্ছেন হাজার হাজার নারী ও শিশু। অবশিষ্ট যারা রয়েছেন ধর্ষণ ও হয়রানির ভয়ে বাড়ি থেকে বের হতে পারছেন না। গ্রামের বন-জঙ্গলে টহল দিচ্ছেন সেনা সদস্যরা।

বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ও আরাকান সলভেশন আর্মির সদস্যরা লুকিয়ে রয়েছে সন্দেহে সোমবার থেকে রাখাইনের দক্ষিণাঞ্চলের ম্রাউক-উ এলাকার গ্রামগুলোতে বিমান ও স্থল হামলা শুরু করে।

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত ম্রাউক-উ হেরিটেজ অঞ্চল থেকে ১০ কিলোমিটারের মধ্যে অবস্থিত গ্রামটি। হামলার পর ভয়ে-আতঙ্কে এ গ্রাম থেকেই অন্তত ২০০ নারী ও শিশু পালিয়েছেন।

আশ্রয় নিয়েছেন ম্রাউক-উ শহরে অবস্থিত চিত থং প্যাগোডায়। এটাই এখন গ্রামবাসীর অস্থায়ী আশ্রয়শিবির হয়ে উঠেছে।

বিমান হামলার শিকার গ্রামগুলোর মধ্যে রয়েছে ইয়র হোয়াত। গ্রামবাসী বলছেন, এ এলাকায় কোনো জঙ্গি বা সন্ত্রাসী লুকিয়ে নেই। তারপরও তাদের ঘরবাড়ির ওপর বৃষ্টির মতো মর্টার শেল ফেলা হচ্ছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ