আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ভােটার ও বিরােধীদল বিহীন উপজেলা নির্বাচন দেয়ার মাধ্যমে ইসি রাষ্ট্রীয় সম্পদের অপচয় করেছে এর হিসাব মেরুদন্ডহীন ইসি কে জাতির সামনে পেশ করতে হবে।
তিনি বলেন, ভােটারহীন এ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার উপর গণমানুষের অনাগ্রহের বিষয়টি ফুটে উঠেছে।
শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে দ্বিতীয় জাতীয় যুব কনভেনশনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘এসো হে যুবক, সত্যের পথে গাহি সাম্যের গান, চলো একসাথে বিজয়ের পথে সব আঁধারের হোক অবসান’ স্লোগানে দ্বিতীয় জাতীয় যুব কনভেনশনে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি কে এম আতিকুর রহমান।
মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, নির্বাচনী ব্যবস্থায় সচ্ছতা ফিরিয়ে আনতে এবং জনগণের ভােটারাধিকার ফিরিয়ে দিতে দেশের সকল শ্রেণী-পেশার মানুষদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সমাজের প্রাণশক্তি এই যুবকদেরকে মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজীর হাত থেকে মুক্ত হয়ে সত্যের পথে সুন্দরের পথে চলার পরামর্শ দিয়ে বলেন, যুব সমাজই হল দেশ গড়ার প্রধান হাতিয়ার। অথচ সঠিক পরিকল্পনার অভাবে আমাদের দেশের কিছু যুবক আজ খুন, ধর্ষণ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদক, চোরাচালানসহ সকল ধরনের অপকর্মে লিপ্ত।
তিনি বলেন, এ যুব সমাজের আদর্শিক উন্নয়ন ঘটাতে পারলে আমাদের সমাজের পুরাে চিত্র পাল্টে যেত। এজন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্যতম সহযােগী সংগঠন ইসলামী যুব আন্দোলন দেশের যুবকদেরকে নৈতিকভাবে আদর্শবান ও চরিত্রবান করে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।
তিনি আরো বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহর অনুসরণে যুবকদের ব্যক্তি জীবন গঠন করতে পারলে তাদের মাধ্যমে দেশ ও জাতি বড় ধরনের অর্জন করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। সেজন্য তিনি সারা দেশের যুবকদেরকে ঐক্যবদ্ধভাবে ইসলামের পক্ষে কাজ করার আহ্বান জানান।
নিরাপদ সড়কের দাবী বিষয়ে তিনি বলেন, নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদের চলমান আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা না করে ওদের যৌক্তিক দাবীগুলাে দ্রুত মেনে নিন। ওরা à¦