নাম মাওলানা মীর হোসাইন। অনুপম স্থাপত্যশৈলী, প্রাকৃতিক সৌন্দর্য়ের নান্দনিক ও নৈসর্গিক পরিবেশে ঘেরা বাংলার প্রাচীন রাজধানী সোনারগাঁয়ের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। প্রাথমিক শিক্ষা অর্জন করেছেন চাঁদপুর মোমিনপুর মাদরাসায়। এরপর বহুমুখী কওমী শিক্ষা প্রতিষ্ঠান মাদরাসা দারুর রাশাদ এবং উপমহাদেশের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান ভারতের নদওয়াতুল উলামায়।
বহুমুখী প্রতিভার অধিকারী এ মানুষটি অল্প বয়েস থেকেই পড়াশোনার পাশাপাশি মানবসেবায় নিজেকে নিয়োজিত করেন পরবর্তিতে নদওয়ায় পরাশোনার সময় মাওলানা আবুল হাসান আলী নদভী রহ. একান্ত সান্নিধ্য থেকে পেয়েছেন উৎসাহ ও দিকনির্দেশনা যা তাকে মানবসেবায় ব্রতী হতে অনুপ্রেরণা যোগায়।
আবুল হাসান আলী নদভী রহ. মীর হোসাইনকে স্নেহ করতেন। ব্যক্তিজীবনে তিনি আমেরিকা প্রবাসী। বিভিন্ন সেবামূলক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, ইসলামি সেন্টার প্রতিষ্ঠার পাশাপাশি বর্তমানে তিনি মিশিগান সিটিতে মোহাম্মদিয়া মাদরাসার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
সেবা সংস্থা বাসমাস ইউ এস এ (BASMAH USA ) এর প্রতিষ্ঠাতা পরিচালক । বাংলাদেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠী, দরিদ্র ও অসহায় মানুষ এবং রোহিঙ্গা শরণার্থীদের জন্যে নিরলসভাবে দীর্ঘদিন থেকে কাজ করে যাচ্ছে বাসমাহ।
এসব বিষয় নিয়েই তার সাথে মোবাইলে কথা বলেছেন আওয়ার ইসলামের বিশেষ প্রতিনিধি উবায়দুল্লাহ সাআদ
আওয়ার ইসলাম: কেমন আছেন?
মীর হোসাইন: আলহামদুলিল্লাহ ভাল আছি।
আওয়ার ইসলাম: আমেরিকায় যাওয়ার প্রেক্ষাপট জানতে চাচ্ছি।
মীর হোসাইন: আমি মূলত আমেরিকাতে ২০০১ সালে এসেছিলাম ভিজিট ভিসায় । সেসময় বাংলাদেশে মাদরাসার খেদমতের পাশাপাশি ব্যবসার সাথেও জড়িত ছিলাম সে সূত্র ধরেই এখানে আসা।
প্রথমে মিশিগানে এসেছিলাম কিন্তু সেখানে কোন ব্যবসায় থিতু হতে না পেরে সেখান থেকে টেক্সাসে চলে আসি, টেক্সাসে আমার চাচার প্রস্তাবে ব্যবসা করার ইচ্ছা থাকা সত্বেও করা হয়নি। পরবর্তিতে যখন সিদ্ধান্ত নেই বাংলাদেশে চলে আসার তখন মিশিগান সিটির ‘মাদরাসা দারুল উলুম ডি ট্রইড’ থেকে তাদের মাদরাসার দায়িত্ব নেওয়ার প্রস্তাব পাই।
প্রস্তাব যথাযথ ও সম্মানজনক মনে হওয়ায় পরিবারের অনিচ্ছা সত্বেও আমেরিকায় স্à