বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

জেনেভা ক্যাম্পে র‌্যাবের অভিযান, শতাধিক মাদক ব্যবসায়ী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) মাদকবিরোধী  বিশেষ অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সরবরাহের সঙ্গে জড়িত শতাধিক মাদক ব্যবসায়ীকে আটক  করেছে। আটককৃতদের মধ্যে ১২ জন নারী রয়েছেন।

আজ (২২ মার্চ) ভোর ৫টা থেকে এ অভিযান শুরু হয়ে বেলা ১১টা পর্যন্ত এ বিশেষ অভিযান চালানো হয়।

বিশেষ অভিযান শেষে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বলেন, র‌্যাবের প্রায় পাঁচ শতাধিক সদস্য নিয়ে জেনেভা ক্যাম্পের চারপাশ ঘিরে ফেলে তল্লাশি চালানো হয়। সে সময় ক্যাম্পের বিভিন্ন জায়গা থেকে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

আমাদের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে, ঢাকার বিভিন্ন জায়গায় যে পরিমাণ মাদক ছড়িয়ে পড়ে, তার উল্লেখযোগ্য অংশ জেনেভা ক্যাম্প থেকে সরবরাহ করা হয়।

এ বিষয়ে মুফতি মাহমুদ বলেন, এখানে মাদক আসার পর সেগুলো সরবরাহের জন্য ছোট ছোট শিশুদের ব্যবহার করা হচ্ছে। আজ যাদেরে আটক করা হয়েছে, তাদের মধ্যে অন্তত ১০ জন ইয়াবার বড় ডিলার রয়েছে। আটককৃতদের মধ্যে কেউ এর আগেও গ্রেফতার হয়েছিল, তারা জামিনে বের হয়ে আবার মাদক ব্যবসা শুরু করে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ