বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

কক্সবাজারে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ ২ ইয়াবা ব্যবসায়ীসহ নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারে পৃথক বন্দুকযুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভূক্ত দুই ইয়াবা ব্যবসায়ী ও  এক হত্যা মামলার আসামি নিহত হয়েছেন।

শুক্রবার দিবাগত রাতে এসব ঘটনা ঘটে। নিহতদের মধ্যে মধ্যে দুইজন শীর্ষ ইয়াবা ব্যবসায়ী ও অপরজন পর্যটক হত্যা মামলার আসামি বলে পুলিশের দাবী।

স্থানীয় পুলিশ গণমাধ্যমকে জানান, মধ্যরাতে টেকনাফের রাজেরছড়া এলাকায় ইয়াবা ব্যবসায়ীদের সঙ্গে গোলাগুলি হয়।

এতে টেকনাফের নাজিরপাড়া এলাকার নূর মোহাম্মদ (৪০) ও জালিয়াপাড়ার নূরুল আমিন (৩৫) ঘটনাস্থলেই নিহত হয়। তারা দুজনই  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভূক্ত ইয়াবা ব্যবসায়ী।

ঘটনাস্থল থেকে আটটি দেশিয় অস্ত্র, ২০ রাউন্ড গুলি ও ২০ হাজার পিস ইয়াবা উদ্ধারের দাবি করেনপুলিশ।

এদিকে, কক্সবাজার শহরের খুরুশকুল এলাকায় বন্দুকযুদ্ধে শীর্ষ সন্ত্রাসী কোরবানী আলী নিহত হয়েছেন। নিহত কোরবান আলী পর্যটক আবু তাহের সাগর হত্যা মামলার আসামি বলে  জানিয়েছেন গোয়েন্দা পুলিশ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ