বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

মক্তবে যাওয়া হল না আঁখি মনির, সড়কেই গেল প্রাণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার  ইসলাম: সড়কে ঝড়ছে অসংখ্য শিক্ষার্থীর প্রাণ। বেপরোয়া বাস, ট্রাকসহ বিভিন্ন ধরণের যান কেড়ে নিচ্ছে কমলমতি ছাত্র-ছাত্রীদের জীবন। এবার তারই ধারাবাহিকতায় প্রাণ হারালো আঁখি মনে নামের এক মাদরাসা পড়ুয়া ছাত্রী।

খুলনার রূপসা উপজেলায় আঁখি মনি ১ম শ্রেনীর এ মাদরাসা-ছাত্রী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে রুপসা উপজেলার আনন্দনগর এবতেদিয়া মাদরাসার কাছে এ দূঘর্টনা ঘটে।

আঁখি মনি উপজেলার আনন্দনগর এবতেদিয়া মাদরাসার ১ম শ্রেণির ছাত্রী।

স্থানীয়রা সূত্রে জানা যায়, সকালে বাড়ি থেকে মাদরাসায় যাওয়ার পথে একটি দ্রুতগামী ট্রলি শিশুটিকে চাপা দিয়ে চলে যায়। এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আঁখি মনিকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, তারা ঘাতক ট্রলিটি আটক করেছে। ময়নাতদন্তর জন্য লাশটি খুলনা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

আইএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ