বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
ফেনীতে ইসলামী আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা লাইফ সাপোর্টে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম   ঐতিহাসিক চুক্তির মাধ্যমে পারমাণবিক সক্ষমতার পথে সৌদি আরব এমপি নজরুলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ১৩ জুলাই অনুপস্থিত শিক্ষার্থীরাই শুধু পরীক্ষা দিতে পারবে: শিক্ষামন্ত্রী  নবীজি (সা.) যেভাবে পানি পান করতেন চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাস উল্টে আহত ২০ চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী  ভারতের আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থনে চবিতে মানববন্ধন

পাকিস্তানে ৩ দিনের সফরে যাচ্ছেন মাহাথির মুহাম্মাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানে তিন দিনের সফরে যাচ্ছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মুহাম্মাদ। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের আমন্ত্রণে এই সফরে যাচ্ছেন তিনি।

আজ বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মালয়েশিয়া ও পাকিস্তান দুই দেশের মধ্যে বন্ধুত্ব- ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক জোরদার করতে এবং ব্যবসায়িক, বাণিজ্যিক ও প্রতিরক্ষা সম্পর্কে দুই দেশের উন্নয়নেরর পরিসীমা বাড়ানোর জন্য আমন্ত্রণ জানানো হয়েছে মাহাথির মুহাম্মাদকে।

আগামী শনিবার পাকিস্তান দিবসের প্যারেডে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাহাথির মুহাম্মাদ। সফরে পাকিস্তানের প্রেসিডেন্ট ডা. আরিফ আলভির সঙ্গে এবং প্রতিনিধি পর্যায়ের মুখোমুখি আলোচনায় ইমরান খানের সঙ্গেও বসবেন মাহাথির মুহাম্মাদ।

এ সফরে শিল্প কারখানার প্রধান নির্বাহীদের একটি গোলটেবিল বৈঠকে উপস্থিত থাকবেন ইমরান খান ও মাহাথির মুহাম্মাদ।

আরএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ