বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বরিশালে মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিউজিল্যান্ডে ক্রাইস্টচার্চের দুটি মসজিদে জুমার নামাযে আসা মুসল্লীদের ওপর বর্বর সন্ত্রাসী হামলার প্রতিবাদে  বরিশালের জাতীয় ইমাম সমিতি মানববন্ধন করেছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে জাতীয় ইমাম সমিতি বরিশাল মহানগর শাখার উদ্যোগে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা কাজী আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক মাওলানা শামসুল আলম, সংগঠনের উপদেস্টা মাওলানা মীর্জা নুরুর রহমান, আরেক সদস্য মাওলানা নেছার উদ্দিন খানহ অন্যরাও।

সকলের বক্তব্যে ক্রাইস্টচার্চের মসজিদে মুসুল্লীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ এবং জঙ্গি ব্রেনটন টারান্টের বর্নবাদী শ্বেতাঙ্গ সন্ত্রাসীর হামলার কঠোর শাস্তির দাবী জানান।

মানববন্ধনের শেষ পর্যায়ে ক্রাইস্টচার্চ চার্চ হামলায় নিহতদের রুহের মাগফেরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ