বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

হানিফ পরিবহনের দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরাজগঞ্জের সয়দাবাদে হানিফ পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৭ জন।

পুলিশ সূত্রে জানা যায়,  বুধবার ( ২০ মার্চ)  বিকেল ৪টার দিকে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের সয়দাবাদ এলাকায় উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকা থেকে হিলিগামী হানিফ পরিবহনের অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান এক নারী।

আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে এক বাস চালকসহ আরেও দুই যাত্রী মারা যান।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।বঙ্গবন্ধু পশ্চিম থানার অফিসার ইনচার্জ শহিদ আলম আরটিভি অনলাইনকে ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

আইএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ