মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

মুক্তিযুদ্ধে আলেমদের অবদান ও ‘নবীজিকে চিঠি’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ২৩ মার্চ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম আয়োজিত ‘নবীজিকে চিঠি লিখে জিতে নাও পুরস্কার’ প্রতিযোগিতার ২য় পর্বের পুরস্কার বিতরণ ও মহান মুক্তিযুদ্ধে আলেমসমাজের অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে আগামী ২৩ ।

২৩ মার্চ শনিবার বিকাল ৩টায় প্রেসক্লাবের ভিআইডি লাউঞ্চে একই সাথে এ দুটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মুক্তিযুদ্ধে আলেমসমাজের অবদান শীর্ষক সভায় আলোচনা করবেন দেশে সর্বজন স্বীকৃত শ্রদ্ধেয় আলেমরা।

এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ‘নবীজিকে চিঠি লিখে জিতে নাও পুরস্কার এর দ্বিতীয় পর্বেব সকল অংশগ্রহণকারীসহ বিভিন্ন স্কুল কলেজ মাদরাসার শিক্ষার্থী এবং আমজনতা।

মহান মুক্তিযুদ্ধে আলেমসমাজের অবদান শীর্ষক সভায় বক্তাদের অলোচনা শেষে প্রতিযোগিতায বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে।

আওয়ার ইসলামের প্রধান সম্পাদক মুফতি আমিনুল ইসহানের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশবরণ্য আলেম-ওলামা, লেখক ও কবি-সাহিত্যিকগণ।

এ প্রতিযোগিতার গর্বিত অংশিদার অভিজাত প্রকাশনী মাকতাবাতুল ইসলাম, ই-কমার্স বিজনেসে আস্থা ও বিশ্বাসের প্রতীক মেগা বুকশপ রকমারি, মাদানী কুতুবখানা, মাকতাবাতুল ইসলাম ও সার্ফ ফার্মাসিউটিক্যাল বাংলাদেশ।

উল্লেখ্য, প্রতিযোগিতায় ১ম স্থান অর্জনকারী পাবেন একটি ল্যাপপট আর দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী পাবেন একটি করে বাইসাইকেল। এছাড়াও সাতজনকে দেয়া হবে আকর্ষণীয় মূল্যের বই।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ