বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

এবার ট্রাক চাপায় প্রাণ গেল স্কুলছাত্রী সুমির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাইবান্ধার সুন্দরগঞ্জে ট্রাক চাপায় সুমি আকতার (১৫) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হন শাহানাজ নামে আরো এক শিক্ষার্থী।

আজ বুধবার (২০ মার্চ) সকালে সুন্দরগঞ্জের ছাইতনতলা বাজারের শাখামারা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রতক্ষদর্শীরা জানান, বুধবার সকালে বাইসাইকেল করে ছাইতানতলা বাজারে কোচিং সেন্টারে যাচ্ছিলো সুমি ও শাহনাজ। তারা দুজন শাখামারা ব্রিজ নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সুমি নিহত ও শাহনাজ গুরুতর আহত হয়।

এ সড়ক দুর্ঘটনায় নিহত স্কুল শিক্ষার্থী সুমি আক্তার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের রামভাদ্র গ্রামের আব্দুল গণির কন্যা। করুনাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিলে সে।

আহত শাহানাজ কাটগড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। বর্তমানে শাহনাজ সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

করুণাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এটিএম রুহুল আমীন এ তথ্য নিশ্চিত করে জানান, ট্রাক চাপায় ছাত্রী নিহতের ঘটনায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

আর এইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ