বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

বাঘাইছড়িতে সেনাবাহিনীর সাঁড়াশি অভিযান শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাঙ্গামাটির বাঘাইছড়িতে গতকালের হামলায় জড়িতদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু করেছে সেনাবাহিনী। খাগড়াছড়ি রিজিওয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল থেকেই শুরু হয়েছে এ অভিযান। যে জায়গায় পলাতকদের অবস্থান হতে পারে আমরা সেসব জায়গায় তল্লাশি চালাচ্ছি।  আমরা কাউকে সামান্যতম ছাড় দেব না।

গতকাল উপজেলা নির্বাচনে ভোটগ্রহণে দায়িত্ব পালন শেষে ফেরার পথে দীঘিনালা-মারিশ্যা সড়কের নয়মাইল এলাকায় নির্বাচনি কর্মকর্তা ও আইনশৃংখলাবাহিনীর সদস্যদের ওপর গুলি চালায় সন্ত্রাসীরা। এতে নিহত হন ৭ জন।

এ ঘটনায় আহত ১৭ জনকে ঢাকা ও চট্টগ্রামের সিএমএইচে ভর্তি করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম সিএমএইচে চিকিৎসাধীন তিনজনের অস্ত্রোপচার শেষ হয়েছে এবং বাকিরা আশঙ্কামুক্ত বলে জানান ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এস এম মতিউর রহমান।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ