বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

‘আমরা কি মসজিদেও নিরাপদ থাকতে পারবো না?’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুফিয়ান ফারাবী
বিশেষ প্রতিবেদক

গত ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে জঙ্গি হামলার প্রতিবাদে তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে ইত্তেহাদুল উলামা সাভার উপজেলা।

আজ ১৯ মার্চ দুপুরে ইত্তেহাদুল উলামা সাভার উপজেলা এ কর্মসূচি পালন করে। শুরুতে সাভার বাস স্ট্যান্ড সংলগ্ন আর এস টাওয়ারের সামনে সমাবেশ করেন তাঁরা। এতে বক্তারা বলেন,

ইয়াহুদী, খ্রিষ্টানরা এক হয়ে মুসলিম নিধনে মেতে উঠেছে। মসজিদে নামাজরত মুসল্লীদের উপর হামলা বিশ্বকে লজ্জিত করেছে। ‘আমরা কি মসজিদেও নিরাপদ থাকতে পারবো না?’ প্রশ্ন তুলে তারা আরও বলেন, সারা পৃথিবীতে চরম অবহেলার স্বীকার হচ্ছে মুসলমানরা। তাঁদের প্রাপ্য থেকে বঞ্চিত করছে ইয়াহুদী ও খ্রিষ্টানরা।

সর্বশেষে নিউজিল্যান্ডে হামলা করে ইসলাম বিদ্বেষীরা ইতিহাসের ন্যাক্কার কাজটি করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। এবং অবিলম্বে জড়িত জঙ্গির ফাঁসি চাই।

এরপর সাভারের সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে বিশাল একটি মিছিল বের হয়। মিছিলে মাদরাসার ছাত্রদের পাশাপাশি জনমানসের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। মিছিলটি সাভার আর এস টাওয়ার থেকে শুরু হয়ে নিউমার্কেটের সামনে এসে শেষ হয়।

এতে উপস্থিত ছিলেন, মাওলানা আব্দুল মান্নান পাটোয়ারী, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা আলী আকবর, মাওলানা জাহিদুল ইসলাম কাসেমি,মুফতি সাঈদ আহমদ বিক্রমপুরী, মাওলানা আব্দুর রশিদ।

আরও উপস্থিত ছিলেন, মুফতি আব্দুল কুদ্দুস, মুফতি নাজমুল হাসান বিন নূরী, মুফতি শহিদুল ইসলাম জাফরী।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ