বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

নওগাঁয় ভোটের দায়িত্ব পালনের সময় প্রিজাইডিং কর্মকর্তার মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভোটগ্রহণের দায়িত্ব পালনের সময় নওগাঁর মহাদেবপুরে মাজেদুল ইসলাম (৫০) নামে একজন প্রিজাইডিং কর্মকর্তার মৃত্যু হয়েছে। নিহত প্রিজাইডিং কর্মকর্তার উপজেলার পাঠাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দায়িত্বরত ছিলেন। তিনি মহাদেবপুর হাজী দানেশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

আজ (১৮ মার্চ) সকাল সাড়ে ৮টায় তিনি মারা যান।

মহাদেবপুর থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, সকালে প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব পালনের জন্য তিনি ভোটকেন্দ্রে যান। দায়িত্ব পালনের সময় হঠাৎ তার শ্বাসকষ্ট শুরু হয়। পরে তাকে চিকিৎসার জন্য মান্দা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়ার পথেই তার মৃত্যু হয়।

মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মোবারক হোসেন পারভেজ জানান, মাজেদুল ইসলামের মৃত্যুর পর ওই কেন্দ্রে তাৎক্ষণিক ভাবে অন্য প্রিজাইডিং কর্মকর্তাকে নিযুক্ত করা হয়েছে এবং ভোটগ্রহণ চলছে।

এএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ