বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

সাভারে ২ গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাভারের পৃথক স্থান থেকে সম্পা বেগম (২৮) ও এলিজার (২৫) নামে দুই গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৬ মার্চ) দিনগত রাতে সাভারের ইমান্দিপুর ও হেমায়েতপুরের তেঁতুলঝোরা এলাকা থেকে মরদেহ দু’টি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৫ মার্চ) গভীর রাতে সাভারের ইমান্দিপুর এলাকার ভাড়া বাড়িতে নিজ কক্ষের পাশে আড়ার সঙ্গে গৃহবধূ সম্পাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন। পরে তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্বামী গার্মেন্টস শ্রমিক কাজল হোসেনকে আটক করেছে পুলিশ। নিহত ওই গৃহবধূর বাড়ি চুয়াডাঙ্গা জেলার দামরহুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামে।

এদিকে একই সময় সাভারের তেঁতুলঝোড়ার ভরারী এলাকায় নিজ ভাড়া ঘরে গৃহবধূ এলিজার ঝুলন্ত মরদেহ দেখে পরিবারের লোকজন থাকায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আজগর আলী  বলেন, ময়না-তদন্তের পর বলা যাবে এ দু’টি হত্যাকাণ্ড না অন্য কিছু। এ ঘটনায় সাভার মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।

মরদেহ দু’টি ময়না-তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ