বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

লাশ হয়ে ফিরলো শিশু আব্দুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাত দিন আগে জানালার গ্রিল কেটে ঘুমন্ত মা-বাবার কোল থেকে আড়াই মাস বয়সী শিশু আবদুল্লাহকে চুরি করে নিয়ে গিয়েছিল দুর্বৃত্তরা। সাত দিন পর লাশ হয়ে মা-বাবার কাছে ফিরে এসছে আব্দুল্লাহ।

রোববার ( ১৭ মার্চ)  দুপুরে অপহরণকারী চক্রের মূল হোতা হৃদয় চাপরাশীর (২০) স্বীকারোক্তি অনুযায়ী মোরেলগঞ্জ উপজেলার বিশারীঘাটা গ্রামের কাচারিবাড়ি এলাকার একটি মৎস্য খামারের টয়লেটের ভেতর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। শিশুটির বাবা ঘটনাস্থলে গিয়ে সন্তানের লাশ সনাক্ত করেন।

শিশু আবদুল্লাহ বিশারীঘাটা গ্রামের দলিল লেখক মো. সোহাগ হাওলাদারের ছেলে।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (মোরেলগঞ্জ সার্কেল) রিয়াদুল ইসলাম জানান, গেল রোববার দিবাগত রাত তিনটার দিকে বিশারীঘাটা গ্রামের সোহাগ হাওলাদারের আড়াই মাস বয়সী ছেলে আবদুল্লাহকে জানালার গ্রিল কেটে ঘুমন্ত মা-বাবার কোল থেকে চুরি করে দুর্বৃত্তরা।

পরে মোবাইল ফোনে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ঘটনার পর থেকে থানা পুলিশ, গোয়েন্দা পুলিশ ও পিবিআইর কয়েকটি দল অভিযানে নামে। পর্যায়ক্রমে পুলিশ এ চক্রের ছয়জনকে আটক করে এবং একটি মোটরসাইকেল জব্দ করে।

আইএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ