বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

মাওলানা আবুল ফাতাহ রহ.এর সহধর্মিনীর জানাযা ও দাফন সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উবায়দুল্লাহ সাদ: প্রখ্যাত আলেম-লেখক, মালিবাগ জামিয়ার সাবেক সিনিয়র মুহাদ্দিস মাওলানা আবুল ফাতাহ মুহাম্মদ ইয়াহইয়া রহ.-এর সহধর্মিনীর জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে।

আজ যোহরের নামাযের পর ময়মনসিংহের তারাকান্দায় মালিডাঙ্গা গ্রামে মরহুমার জানাযার নামায অনুষ্ঠিত হয়।

জানাযায় অংশগ্রহণ করেন বৃহত্তর ময়মনসিংহের উলামায়ে কেরামের মুরুব্বী আল্লামা আবদুর রহমান হাফেজ্জী, মাওলানা আবুল ফাতাহ রহ. এর ছোট ভাই লালবাগ মাদরাসার মুহাদ্দিস মুফতি মুহাম্মদ তৈয়ব, মালিবাগ মাদরাসার মুহাদ্দিস মাওলানা নজরুল ইসলাম, চৌধুরীপাড়া মাদরাসার মুহাদ্দিস মাওলানা ফখরুল ইসলামসহ শীর্ষ উলামায়ে কেরাম ও সাধারন জনতা।

জানাযা পূর্ব আলোচনায় মাওলানা আবুল ফাতাহ মুহাম্মদ ইয়াহইয়া রহ. এর ছোট ভাই মাওলানা নজরুল ইসলাম বলেন, ছোট বেলায় আমাদেরকে মায়ের মত স্নেহ ভালবাসা দিয়ে তিনি বড় করেছিলেন আজকে তিনি চলে গেছেন তার মাগফেরাতের জন্যে আপনার সকলের কাছে দোয়া চাই।

পরে মরহুমার বড় ছেলে মুফতি সাজিদ এর ইমামতিতে জানাযার নামায অনুষ্ঠিত হয়। মৃত্যুকালে মহিয়ষী এই মা ৩ ছেলে এবং ৩ মেয়ে রেখে গেছেন।

শনিবার মধ্যরাতে তিনি ইন্তেকাল করেন। মরহুমা দীর্ঘকাল অসুস্থতায় ভুগছিলেন। হাসপাতালের আইসিইউ থেকে কয়েক দিন আগে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়। ময়মনসিংহে নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ