বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

বাঁচানো যায়নি জাবি হলের ট্রাঙ্ক থেকে উদ্ধার নবজাতককে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলের একটি কক্ষ থেকে ট্রাঙ্কবন্দী অবস্থায় উদ্ধার করা নবজাতকটি বাঁচানো যায়নি।

উদ্ধারের প্রায় ৭ ঘণ্টা পর শনিবার রাত ১০টার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় শিশুটি।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আবু জাফর এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তিনটার দিকে ট্রাঙ্ক থেকে উদ্ধারের পর বিকাল পাঁচটার দিকে নবজাতকটিকে হাসপাতালে আনা হয়। এ সময় বাচ্চাটির নাড়ি হাত দিয়ে টেনে ছেঁড়া ছিল। আনতে দেরি হওয়ায় ও অক্সিজেনের অভাবে শিশুটি নীল আকার ধারণ করে। পরে রাত ১০টার দিকে শিশুটি মারা যায়।

নবজাতকের মা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হলের আবাসিক ছাত্রী। তিনি এনাম মেডিকেলেই আছেন।

এর আগে শনিবার বিকাল তিনটার দিকে ট্রাঙ্ক থেকে নকজাতকটিকে উদ্ধার করা হয়।

সন্তান ভূমিষ্ট হলে কাউকে না জানিয়ে নবজাতককে ট্রাঙ্কে তালাবদ্ধ করে রাখেন ওই ছাত্রী। এক পর্যায়ে ওই ছাত্রীকে এনাম মেডিকেলে নেওয়ার পর তার কক্ষে নবজাতকের কান্নার আওয়াজ পান অন্য শিক্ষার্থীরা।

খোঁজাখুজি করে কক্ষে থাকা ট্রাঙ্ক থেকে তালা ভেঙে নবজাতককে উদ্ধার করে হল প্রশাসন। পরে নবজাতককে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে এনাম মেডিকেল পাঠান।

আইএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ