বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

নিউজিল্যান্ডে মসজিদে হামলার প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্জ জামে মসজিদে নামাজরত অবস্থায় খ্রিস্টান জঙ্গীগোষ্ঠী দ্বারা অর্ধশতাধিক মুসুল্লী হত্যার প্রতিবাদে নেত্রকোনায় হাজারও মানুষ বিক্ষোভ করেছে।

একই সঙ্গে জনতা সরকার স্বীকৃত কওমী মাদরাসাকে বিষবৃক্ষের সাথে তুলনা এবং আল্লামা আহমদ শফীকে জাতীয় সংসদে কটুক্তি করায় রাশেদ খান মেননের সংসদ সদস্যপদ বাতিল চেয়ে বিক্ষোভ করে।

আজ শুক্রবার বাদ জুমা নেত্রকোণা জেলা খেলাফত আন্দোলনের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি নেত্রকোনার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া মিফতাহুল উলূম (মাদরাসা) মসজিদের সামনে থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে নেত্রকোনা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন- খেলাফতের কেন্দ্রীয় সমন্বয়কারী আলহাজ্ব কারী আব্দুর রকীব, জেলা আমীর মাওলানা আব্দুল বারী, সাধারণ সম্পাদক মাস্টার রফিকুল আলম, হাফেজ আবুল কাশেম, হাফেজ মাওঃ মাজহারুল ইসলাম, মাওঃ জাহেদুল ইসলাম সালেহ, হাফেজ আনোয়ার হুসাইন খান, মুফতী জুবাইর চৌধুরী, যাকারিয়া আকন্দ, হাফেজ মুহাম্মাদউল্লাহ নাঈম, মাওঃ আব্দুল হান্নান, হাফেজ আনোয়ার শাহ, গাজী আব্দুর রহিম প্রমুখ।

বক্তারা বলেন, সারা বিশ্বে খ্রিস্টান ইহুদি জঙ্গীগোষ্ঠী মুসলিমদের উপর নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে। এত লাখো মুসলিম প্রাণ হারাচ্ছে। নতুন করে পবিত্র ইবাদতখানায় ঢুকে হত্যার নতুন নৃশংসতা ছড়িয়ে পড়ছে। এসবের দিকে সারা বিশ্বকে নজর দিতে হবে। সন্ত্রাসী জঙ্গীগোষ্ঠীকে নির্মূল করতে নতুন পদক্ষেপ নিতে হবে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ