সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

নিউজিল্যান্ডের ঘটনায় ইসলামী আন্দোলন মালয়েশিয়া শাখার তীব্র নিন্দা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বশির ইবনে জাফর, মালয়েশিয়া থেকে

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে মুসল্লিদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মালয়েশিয়া শাখা কেন্দ্রীয় কমিটি তীব্র নিন্দা জানিয়েছে।

এক বিবৃতিতে সংগঠনটির মালয়েশিয়া শাখা কেন্দ্রীয় কমিটির সভাপতি মুফতি আমিরুল ইসলাম জানান ক্রাইস্টচার্চে ঘটে যাওয়া এ ঘটনা খুবই মর্মান্তিক। মসজিদে সন্ত্রাসী হামলা হবে এবং এতোগুলো প্রাণ ঝড়ে যাবে এক নিমিষেই তা বিশ্বাস করতেই কষ্ট হয়।

নিহত শহীদদের রুহের মাগফেরাত কামনা করে এই নেতা জানান, নিউজিল্যান্ডের এই ন্যাক্কারজনক ঘটনার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। সেই সাথে সারা বিশ্বে এভাবে মুসলমানদের উপর একের পর এক হামলার ঘটনায় বিশ্ব মোড়লদের নিরব ভূমিকা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছি।

বিবৃতিতে এই নেতা আরো বলেন, সারা বিশ্বে শান্তির স্লোগান নিয়ে ফেরি করে বেড়ানো মোড়লরাই শুধু নয় বরং বিশ্ব মিডিয়ার দ্বৈব নীতি নিয়েও আমরা আশঙ্কা প্রকাশ করছি। কেননা মুসলমানদের উপর হামলা হলে তারা সেটাকে জঙ্গি হামলা বলতে কুণ্ঠাবোধ করে।

তাদের ভাষ্যানুযায়ী মুসলমানরাই হলো জঙ্গি আর মুসলমানদের মারা হলে সেটা হয়ে যায় অনাকাঙ্খিত ঘটনা।

আরআর