সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম

কেরাত সম্মেলনের প্রধান অথিতি হয়ে জার্মান যাচ্ছেন আহমাদ বিন ইউসুফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশের খ্যাতিমান কারি ও আন্তর্জাতিক কুরআন তেলাওয়াত সংস্থা (ইক্বরা)-এর সভাপতি শাইখ কারি আহমাদ বিন ইউসুফ আল-আযহারী জার্মান সফরে যাচ্ছেন।

তিনি জার্মানির ডর্টমুন্ড শহরে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক কেরাত সম্মেলন (কুরআন-ই-কারিম জিয়াফেতি)-২০১৯’ এর প্রধান অতিথি হিসেবে অংশ নিতে যাচ্ছেন।

শনিবার (২৩ মার্চ) সকালে সম্মেলনে অংশগ্রহণের উদ্দেশ্যে তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

ইউরোপের অন্যতম বড় ইসলামিক অর্গানাইজেশন ‘আইজিএমজি’ এই সম্মেলনটি আয়োজন করেছে। অর্গানাইজেশনটির সভাপতি আব্দুল্লাহ কোদমান এক বিবৃতির মাধ্যমে অতিথিদের নাম জানিয়েছেন।

বাংলাদেশ ছাড়াও এতে বিভিন্ন দেশের কািরি, স্কলার ও রাষ্ট্রদূতরা অংশগ্রহণ করবেন।

রবিবার (২৪ মার্চ) সম্মেলনটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তিন দিনের এই সফরে শাইখ কারি আহমাদ বিন ইউসুফ আল আযহারী একটি হিফজুল কুরআন প্রতিযোগিতার বিচারক ও বিভিন্ন স্কুল, কলেজ পরিদর্শন করবেন। যেখানে তিনি কুরআন চর্চার গুরুত্বারোপ ও মানোন্নয়নের ব্যাপারে মত বিনিময়ও করবেন।

শাইখ কারি আহমাদ বিন ইউসুফ আল আযহারী বিশ্বের ৪৫টি দেশে সফর করেছেন। কুরআনের বার্তা নিয়ে তিনি সেসব দেশে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন।

আরএম/