বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

মদন মোহন কলেজে শিবির-ছাত্রলীগ সংঘর্ষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেটের মদন মোহন কলেজে ছাত্রলীগ-ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন গুরুতর আহত হন।

বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুর সাড়ে ১২টায় কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

ছাত্রলীগের দাবি- শিবিরের হামলায় শহরের ১৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রকি দেব আহত হয়েছেন। আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

একাধিক সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে ছাত্রলীগকর্মীদের সাথে শিবির নেতাকর্মীদের বাকবিতণ্ডা হয়। পরে ছাত্রলীগের সিনিয়র নেতারা শিবির নেতাকর্মীদের কলেজ থেকে বের করে দেন।

কলেজ ছাত্রলীগের সভাপতি এ একে এম মাহমুদুল হাসান সানি অভিযোগ করেন, শিবিরের নেতাকর্মীরা দুপুর সাড়ে ১২টায় হঠাৎ করে ক্যাম্পাসে ঢুকে এবং তখন ক্যাম্পাসে রকি দেবকে একা পেয়ে তার ওপর হামলা চালায়। এতে সে গুরুতর আহত হয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিতত করে বলেন, আমরা সংঘর্ষের খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ