বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

এক্সিডেন্টে আহত হয়ে হাসপাতালে তরুণ আলেম লেখক আব্দুল্লাহ আশরাফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান, কিশোরগঞ্জ প্রতিনিধি

মোটর সাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন তরুণ আলেম ও গল্পকার মাওলানা আব্দুল্লাহ আশরাফ।

বৃহস্পতিবার (১৪ মার্চ) কিশোরগঞ্জ শহরের মরিয়া এলাকায় ইজিবাইকে উঠার সময় পেছন থেকে আসা মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। সেখানেই জ্ঞান হারালে দ্রুত কিশোরগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

জানা যায়, মাওলনা আব্দুল্লাহ আশরাফ মাদরাসা থেকে ছুটি নিয়ে বাড়ি ফেরার পথে মারিয়া এলাকায় এ দুর্ঘটনার শিকার হন।

মাওলানা আব্দুল্লাহ আশরাফ বর্তমানে কিশোরগঞ্জের মাদরাসায়ে আবুবকর ও আয়েশা সিদ্দিকা মহিলা মাদরাসায় শিক্ষকতায় নিয়োজিত আছেন। পাশাপাশি তিনি লেখালেখি করেন।

তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবার ও মাদরাসার শিক্ষকগণ।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ