বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

আপত্তিকরভাবে চুল না কাটলে নাপিতকে ৫০০০ টাকা পুরস্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইয়ামিন: ‘চুলের কাটিং’ আপত্তিকরভাবে না কাটলে নাপিতকে পাচঁ হাজার টাকা দেওয়া হবে বলে পুরস্কার ঘোষণা করেছেন সাভার তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমর।

গত ০৬ মার্চ শুক্রবার খাত্রাপাড়া দারুল কোরআন কাসেমুল উলুম মাদরাসার ১৯তম বার্ষিক মাহফিলে তিনি এ ঘোষণা দেন।

তিনি বলেন, আমরা তেঁতুলঝোড়া ইউনিয়নে মিটিং করেছি। সেখানে একটি সিদ্ধান্ত হয়েছে, কোন নাপিত যদি যুকবদের আপত্তিকরভাবে চুল কাটা থেকে বিরত থাকে তাহলে সেই নাপিত ৫০০০ টাকা পুরস্কার দেওয়া।

তিনি আরো বলেন, এ ঘোষণাটি ইউনিয়নের প্রায় সকল নাপিতকে জানিয়ে দেওয়া হয়েছে। আশাপাশে যতো বিদ্যালয় রয়েছে সকল বিদ্যালের শিক্ষকদেরও অবহিত করা হয়েছে। যাতে শিক্ষকরা স্কুলের ছাত্রসহ সকলকে এ সম্পর্কে সতেচন করতে পারে।

এছাড়াও চেয়ারম্যান সমর জানান, কোন কিশোর যদি একাধারে চল্লিশ দিন জামাতে নামাজ আদায় করে তবে তাকে একটি বাইসাইকেল পুরস্কার দেওয়া হবে।

সভায় আলোচনা পেশ করেন সাইন্সল্যাব জামে মসজিদের খতিব মাওলানা হাসান জামিল। উপস্থিত ছিলেন, হাফেজ হাবীবুর রহমান, মাওলানা আব্দুল্লাহসহ অনেক ওলামায় কেরাম ও ধর্মপ্রাণ মুসল্লি।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ