বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে দুই দলের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হবিগঞ্জ জেলার বাহুবলে ফেসবুকে স্ট্যাটাসের জের ধরে নৌকা ও আনারস প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন।

মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার স্নানঘাট বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার স্নানঘাট গ্রামের চান মিয়া মেম্বারের ছেলে তোফাজ্জল মিয়া উপজেলা নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থীকে নিয়ে স্ট্যাটাশ দেন।

পরে নৌকা প্রতীকের সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল হাইকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিলে একই গ্রামের যুবলীগ নেতা তবারক আলী কমেন্ট করে প্রতিবাদ করেন।

এর জের ধরে মঙ্গলবার বেলা ১১টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

বাহুবল মডেল থানার ওসি মো মাসুক আলী জানান, ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ