বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

লালমোহনে আগুনে ৬ দোকান পুড়ে ছাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভোলার লালমোহন উপজেলার গজারিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ছয়টি দোকান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি আগুনে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

রোববার (১০ মার্চ) দিনগত রাতে বাজারের একটি দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটে বলে জানা যায়।

আগুনে একটি ইলেকট্রনিক্স দোকান, একটি ওয়ার্কশপ, একটি মুদি ও একটি মোবাইল সার্ভিসিং দোকানসহ মোট ছয়টি দোকান পুড়ে যায়।

স্থানীয়রা জানান, রাতে একটি দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এরপর মুহূর্তের মধ্যে আগুন অন্য দোকানগুলোতে ছড়িয়ে পড়লে ব্যবসায়ীরা আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে চেষ্টা চালায়। রাত ১টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়। কিন্তু ততক্ষণে পুড়ে যায় ছয়টি দোকান।

লালমোহন ফায়ার সার্ভিসের ফায়ারম্যান গনি আমিন বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে লালমোহন ও তজুমদ্দিনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তাৎক্ষণিকভাবে আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করা হয়েছে।

এদিকে আগুনের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সমবেদনা জানিয়েছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ