বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

এবার বুড়িগঙ্গায় ট্রলার ডুবে নিখোঁজ ১, আহত ১৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লায়  বুড়িগঙ্গা নদীতে মাটিবাহী ট্রলারের ধাক্কায় যাত্রীবাহী একটি ট্রলার ডুবে গেছে। এ দুর্ঘটনায় ১ জন নিখোঁজ রয়েছেন এবং আহত হয়েছেন  ১৫ জন।

গতকাল রোববার রাত সাড়ে ৯ টার দিকে এনায়েতনগর ইউনিয়নের ধর্মগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গতকাল রাতে ঢাকার কেরানীগঞ্জের কুইচ্চামার এলাকা থেকে নারী, শিশুসহ ৫১ জন যাত্রী নিয়ে যাত্রীবাহী একটি ট্রলার নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলাঘাটের উদ্দেশে রওনা হয়।

রাত সাড়ে নয়টার দিকে নদীর মাঝপথে সদরঘাট থেকে ছেড়ে আসা তাকওয়া নামের মেঘনাগামী মাটিবাহী একটি ট্রলারের সঙ্গে যাত্রীবাহী ট্রলারের সংঘর্ষ হলে যাত্রীবাহী ট্রলারটি বুড়িগঙ্গা নদীতে ডুবে যায় বলে জানান নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশ কর্মকর্তারা।

ডুবে যাওয়া ট্রলারের বেশির ভাগ যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও সঞ্জয় নামের এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন। পারে উঠে আসা যাত্রীদের মধ্যে ১৫ জন আহত হন।

নদীতে নিখোঁজ ব্যক্তির নাম সঞ্জয় (৫৫)। তাঁর সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।

পরে তাঁদের আশপাশের চিকিৎসা কেন্দ্রে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। ডুবে যাওয়া ট্রলারটির যাত্রীরা সবাই মাটিকাটার শ্রমিক। কেরানীগঞ্জে কাজ শেষে একসঙ্গে তাঁরা ফতুল্লায় নিজ নিজ বাড়িতে ফিরছিলেন।

-আরএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ