বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

নৌকায় সিল মারা ৪৩ ব্যালট পেপার জব্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় ভোটের আগেই নৌকা প্রতীকে সিল মারা ৪৩টি ব্যালট পেপার জব্দ করা হয়েছে।

রোববার ( ১০ মার্চ)  দুপুরে উপজেলার চৌধুরী হামদু মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার নাঈমা খন্দকার ব্যালট পেপার জব্দ করেন।

নাঈমা খন্দকার বিষয়টি নিশ্চিত করে বলেন, চৌধুরী হামদু মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীকে সিল মারা ব্যালট পেপার নিয়ে কয়েকজন প্রবেশ করেছে এমন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়।

অভিযানের খবর পেয়ে কয়েকজন ব্যালট পেপার ফেলে পালিয়ে যায়। তাই কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে নৌকা প্রতীকে সিল মারা ৪৩টি ব্যালট পেপার জব্দ করা হয়েছে।

এর আগে ভোটে অনিয়মের অভিযোগে বানিয়াচং ও আজমিরীগঞ্জের দুইটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। এর মধ্যে একটিতে দুর্বৃত্তরা হামলা চালালে  কেন্দ্রের প্রিসাইডিং অফিসার, পুলিশ কনস্টেবল ও এক আনসার সদস্যসহ ছয়জন আহত হয়।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ