বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

জাল ভোট দিতে না দেয়ায় ব্যালট ছিনতাই, ভোটগ্রহন স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সুনামগঞ্জের সদর উপজেলায় একটি ভোট কেন্দ্রে জাল ভোট দিতে না দেয়ায় ব্যালট বক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সে কেন্দ্রের ছয়টি ব্যালট বক্স নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে সে কেন্দ্রের ভোটগ্রহন স্থগিত করে দেন প্রিসাইডিং অফিসার।

আজ রোববার দুপুরে সদর উপজেলার তেঘরিয়া এলাকার জামেয়া ইসলামিয়া হরমুজিয়া দারুল হাদিস মাদরাসা কেন্দ্রে ব্যালট বক্স ছিনতাইয়ের ঘটনা ঘটে।

এদিকে জাল ভোট দেয়াকে কেন্দ্র করে বড়পাড়া পৌর প্রাইমারি বিদ্যালয় কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করলে কেন্দ্রের সব ব্যালট পেপার, বাক্স এবং প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে প্রিসাইডিং অফিসার কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এলাকা ছেড়ে চলে যান।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ