সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৭ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
৬ মার্চের মধ্যে প্রবাসী হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা-টিকার তথ্য দিতে হবে খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শেহবাজ শরিফ ইরানের নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান হামলা সামনের দিনগুলোতে আরও তীব্র হবে: নেতানিয়াহু ইসরায়েল-যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় কঠোর হমলা চলবে: ইরানের প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম যুদ্ধ বন্ধে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জমিয়তের প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ

জম্মুর বাসস্ট্যান্ডে গ্রেনেড হামলা, আহত ২৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাশ্মিরের জম্মুর একটি বাসস্ট্যান্ডে গ্রেনেড হামলায় প্রায় ২৮ জন আহত হয়েছেন। আহতদের অধিকাংশই চালক এবং চালকের সহকারী। হামলার পর থেকে পুলিশ গোটা এলাকা ঘিরে রেখেছে।

আজ (৭ মার্চ) বৃহস্পতিবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্র জানিয়েছে, গ্রেনেডটি একটি বাসের নিচে রাখা ছিল। আহতদের বেশিরভাগই চালক এবং চালকের সহকারী। তবে বাসের ভেতরে কোনো যাত্রী ছিল কি-না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশের সিনিয়র কর্মকর্তা মানিশ কুমার সিনহা সংবাদ সংস্থা আইএএনএস’কে বলেন, বাসটি যখন স্ট্যান্ডে রাখা ছিল তখনই সেখানে বোমাটি রেখে দেয়া হয়েছিল। এরপর সকাল সাড়ে ১১টার দিকে বাসটি ছেড়ে গেলে এ বিস্ফোরণ ঘটে। ঘটনার তদন্তে পুলিশ কাজ করছে। আমরা ঘটনাস্থল থেকে সব ধরনের প্রমাণ ও তথ্য সংগ্রহ করছি।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে আমরা ভেবেছিলাম গাড়ির চাকা বিস্ফোরিত হয়ে শব্দ হয়েছে। পরবর্তীতে গ্রেনেডের কথা জেনেছি। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ