বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

কেরানীগঞ্জে বিআইডব্লিউটিএ’র উচ্ছেদ অভিযান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকার মোহাম্মদপুরের বসিলা সেতুর দক্ষিণ তীর দখল করে কেরানীগঞ্জের চরওয়াশপুরে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ।

আজ (৭ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে এ উচ্ছেদ অভিযান শুরু করা হয়।

বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক একেএম আরিফ উদ্দিন বলেন, সকাল সাড়ে ১০ পর্যন্ত আমরা ১০টি পাকা স্থাপনা উচ্ছেদ করেছি। আজকেই বসিলার চন্দ্রিমা হাউজিং এলাকায় অভিযান চলানো হবে।

উল্লেখ্য, ২০১৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একনেক বৈঠকে ঢাকার চারপাশের নদীর দূষণ বন্ধ ও নাব্যতা ফিরিয়ে এনে নদী রক্ষায় টাস্কফোর্স গঠন করেন।

তারই ধারাবাহিকতায় এ উচ্ছেদ কার্যক্রম চলছে। মঙ্গলবার বসিলায় বুড়িগঙ্গার তীরের ৮৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

বুধবার আমিন অ্যান্ড মোমিন ডেভেলপমেন্টস লিমিটেড নামের একটি কোম্পানির ভরাট করা তুরাগ নদীর মূল চ্যানেল পুনরুদ্ধার শুরু করে প্রায় ২০ হাজার ঘনমিটার মাটি, বালি ও আবর্জনা অপসারণ করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ