সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৭ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
৬ মার্চের মধ্যে প্রবাসী হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা-টিকার তথ্য দিতে হবে খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শেহবাজ শরিফ ইরানের নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান হামলা সামনের দিনগুলোতে আরও তীব্র হবে: নেতানিয়াহু ইসরায়েল-যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় কঠোর হমলা চলবে: ইরানের প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম যুদ্ধ বন্ধে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জমিয়তের প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ

বাংলাদেশে আসেছ সৌদি প্রতিনিধি দল, আশা বিপুল বিনিয়োগের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকায় আসছে সৌদি আরবের দুই মন্ত্রীসহ ৩৪ সদস্যের প্রতিনিধি দল। আশা করা হচ্ছে, এর মধ্য দিয়ে বাংলাদেশে জ্বালানি, স্বাস্থ্য ও বিমান চলাচলসহ অনেকগুলো খাতে বড় বিনিয়োগ হবে।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-বিডার নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম বলেছেন, অন্তত ১৬টি প্রকল্পে দেড় হাজার থেকে দুই হাজার কোটি ডলার বিনিয়োগ আসবে সৌদি প্রতিনিধি দলের এই সফরে।

বুধবার ঢাকায় সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহকে পাশে নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই আশা ব্যক্ত করেন।

‘প্রতিনিধি দলের সঙ্গে বৃহস্পতিবার বৈঠকে এসব বিষয় চূড়ান্ত হবে,’ বলেন তিনি।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের ইতিহাসে সৌদি আরবের সবচেয়ে বড় কলেবরের প্রতিনিধিদের সফর এটা।
‘তারা ৩০ বছর আগে ইসলামী ব্যাংকে একটি ক্ষুদ্র বিনিয়োগ করেছিল।’

সৌদি আরবের বাণিজ্য ও বিনিয়োগ মন্ত্রী মাজেদ বিন আব্দুল্লাহ আল-কাসাবি এবং অর্থ ও পরিকল্পনামন্ত্রী মোহাম্মদ বিন মেজইয়ে আলতাইজরি নেতৃত্বে প্রতিনিধি দলটির বিশেষ ফ্লাইট মধ্যরাতে ঢাকায় অবতরন করবে।

আইএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ