বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

পিরোজপুরে ছাত্রলীগের একপক্ষের হামলায় অপরপক্ষের নেতা আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পিরোজপুরে ছাত্রলীগের একপক্ষের হামলায় জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক ইফতেখার মাহমুদ সজল আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

আজ (৫ মার্চ) দুপুরের দিকে পিরোজপুর সদর থানার কাছেই এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে পিরোজপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুহা. অনিরুজ্জামান অনিককের সমর্থকরা তাকে নিয়ে মোটর শোভাযাত্রা করে শহরে যাচ্ছিল। পথে থানা সড়কে প্রতিপক্ষ গ্রুপের সজলকে সামনে পেয়ে তার ওপর হামলা চালায়। এ সময় পুলিশ ও আশপাশের লোকজন সজলকে হামলাকারীদের হাত থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

পিরোজপুর সদর থানার ওসি এসএম জিয়াউল হক বলেন, হামলার খবর পেয়ে পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলাকারীদের গ্রেফতার করার জন্য পুলিশ অভিযানে নেমেছে।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ