সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৭ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শেহবাজ শরিফ ইরানের নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান হামলা সামনের দিনগুলোতে আরও তীব্র হবে: নেতানিয়াহু ইসরায়েল-যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় কঠোর হমলা চলবে: ইরানের প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম যুদ্ধ বন্ধে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জমিয়তের প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর নামে প্রতারণা, সাবধান করল ইফা

‘আগামী ১৫ বছরে রাশিয়ার জনসংখ্যার ৩০% হবে মুসলিম’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাশিয়ার মুফতিদের কাউন্সিলের চেয়ারম্যান রাভিল গাইনুতদিন বলেছেন, আগামী ১৫ বছরের মধ্যে রাশিয়ার জনসংখ্যার ৩০ শতাংশ মুসলিম।

তিনি বলেন, মুসলিম জনসংখ্যা বৃদ্ধির অর্থ হলো আমাদেরকে আরও কয়েক ডজন নতুন মসজিদ নির্মাণ করতে হবে।

সোমবার রাশিয়ার ফেডারেল অ্যাসেম্বলির নিম্নকক্ষ ‘স্টেট ডুমা’ আয়োজিত একটি ফোরামে দেশটিতে মুসলিমদের সংখ্যা বৃদ্ধির অনুপাত তুলে ধরে তিনি এই মন্তব্য করেন। খবর দ্য মস্কো টাইমসের

খবরে বলা হয়, দেশটির মুসলিম প্রধান অঞ্চল হিসেবে পরিচিত নর্থ কাউকাসুস এবং তাতারস্তান প্রজাতন্ত্রে উচ্চহারে জনসংখ্যা বাড়ছে। বিভিন্ন হিসাব অনুসারে, ২০১৮ সালে রাশিয়ায় ১৪ থেকে ২০ মিলিয়নের মতো মুসলিম ছিল, যা মোট জনসংখ্যার ১০ থেকে ১৪ শতাংশ। গত বছর দেশটির মোট জনসংখ্যা ছিল ১৪৬.৮ মিলিয়ন।

গাইনুতদিনের কথার সঙ্গে একমত পোষণ করে দেশটির অর্থোডক্স চার্চের প্রধান যাজক দিমিত্রি স্মির্নভ বলেন, ২০৫০ সালের মধ্যে রাশিয়ায় মুসলিমদেরই প্রাধান্য থাকবে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ