বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

উচ্চ শব্দে গান বাজানোর প্রতিবাদে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঝালকাঠিতে উচ্চ শব্দে গান বাজানোর প্রতিবাদ করায় এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামি আওয়ামী লীগ নেতা মুমীন বাপ্পীকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৩ মার্চ) রাতে পালিয়ে যাওয়ার সময় বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

জানা যায়, মুমীন বাপ্পী নলছিটি উপজেলার মিরহার গ্রামের ইউপি সদস্য মাসুম হাওলাদারের ছেলে।

পুলিশ সূত্র জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাপ্পীকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিকভাবে হত্যার কথা স্বীকার করে সে। আজ সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার রাতে উচ্চ শব্দে পিকনিকে গান বাজানো নিষেধ করায় স্থানীয় আব্দুল জলিল হাওলাদারকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন এবং তার বাড়ির সামনের অংশ ভেঙ্গে ফেলেন ওই তরুণেরা। ঘটনাস্থলেই আব্দুল জলিল মারা যান।

পরে গত শনিবার (২ মার্চ) রাতে, নিহতের ছেলে জিহাদ হাওলাদার ৬ জনের নামে মামলা করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ