বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

সাভারে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকার সাভারের চাপাইন এলাকায় বন্ধুর ছুরিকাঘাতে এক স্কুলছাত্র নিহত হয়েছে। নিহত স্কুলছাত্রের নাম সোহাগ হোসেন (১৬)।

শুক্রবার রাতে সাভারের চাপাইন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সোহাগ হোসেন সাইদুল ইসলামের ছেলে। স্থানীয় স্টুডেন্ট স্কুল অব বাংলাদেশ নামের একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিহতের দুই বন্ধুকে আটক করেছে বলে জানিয়েছেন সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএ সায়েদ।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার বিকেলে সোহাগ চাপাইন এলাকার পক্ষাঘাত গ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) আয়োজিত বার্ষিক উন্মুক্ত দিবস উপলক্ষে আয়োজিত মেলায় যায়।

এর কিছু সময় পরে প্রান্ত ও মিঠু নামে একই এলাকার সোহাগের দুই বন্ধু ওই মেলায় যায়। সন্ধ্যা সাতটার দিকে মেলায় তিন বন্ধুর সঙ্গে দেখা হলে তাঁদের সঙ্গে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে প্রান্ত তার কাছে থাকা ছুরি দিয়ে সোহাগের পিঠে আঘাত করে।

এ সময় সোহাগ মাটিতে লুটিয়ে পড়লে প্রান্ত ও মিঠু পালিয়ে যায়। স্থানীয়রা সোহাগকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ