বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

টঙ্গীতে ছাত্রলীগকর্মী খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুরের টঙ্গীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রিন্স মাহমুদ নাহিদ (২৬) নামের এক ছাত্রলীগকর্মী নিহত হয়েছেন। নিহত প্রিন্স মাহমুদ টঙ্গী পুর্ব থানার বনমালা এলাকার জহুরুল ইসলামের ছেলে।

শুক্রবার রাতে টঙ্গী বাজার মাতবর বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নাহিদের পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার রাতে নাহিদ টঙ্গী বাজার জামে মসজিদে নামাজ পড়তে যান। নামাজ শেষে বাসায় ফেরার পথে স্থানীয় মাতবর বাড়ির সামনে পৌঁছলে আগে থেকে ওঁৎপেতে থাকা ১০-১২ জন দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাকে  টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয় তাকে। ঢাকার কুর্মিটোলা হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসকরা।

টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি কাজী মনজুর বলেন, নাহিদ টঙ্গী থানা ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী ছিলেন। আমি তার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

পূর্ব থানার ওসি মুহা. কামাল হোসেন বলেন, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে, এবং এ খুনের ঘটনায় জড়িতদের পাকরাও করে আইনের আওতায় আনা হবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ