বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

ঝালকাঠি সাউন্ডবক্স বাজানোর প্রতিবাদে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঝালকাঠির নলছিটিতে গভীর রাতে পিকনিকের সাউন্ডবক্স বাজানোর প্রতিবাদ করায় আব্দুল জলিল হাওলাদার নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (১ মার্চ) রাত ১২টার দিকে উপজেলার মিরহার গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার বিকাল থেকে উচ্চশব্দে সাউন্ডবক্স বাজিয়ে পিকনিক করছিল মিরহার গ্রামের কয়েকজন যুবক। গভীর রাতেও তারা সাউন্ডবক্স বাজালে স্থানীয় আব্দুল জলিল এর প্রতিবাদ করেন।

এতে ক্ষিপ্ত হয়ে পিকনিকে অংশ নেয়া প্রতিবেশী মুনিম খান বাপ্পি লাঠি দিয়ে আবদুল জলিলের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সে সময় পিকনিকে অংশ নেয়া কয়েকজন যুবক তাদের ঘরের সামনের অংশ লাঠি দিয়ে পিটিয়ে ভাঙচুর করে।

থানা সূত্রে জানা যায়, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘটনার তদন্ত করে ব্যবস্থা হবে বলে জানিয়েছে নলছিটি থানার ওসি আবদুল হালিম।

এএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ