বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

আবারো চকবাজারের ভাঙারি দোকানে বিস্ফোরণ, দগ্ধ ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পুরান ঢাকার চকবাজারের একটি ভাঙারির দোকানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন- দোকান মালিক সুমন খান (৩৫) এবং দুই কর্মচারী নুরে আলম (৩১) ও সুমন (৩০)।

শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

দগ্ধ নুর আলম জানান, চকবাজার কামালবাগ বেড়িবাঁধ সংলগ্ন সুমন খানের ভাঙারির দোকানের কর্মচারি তারা। বিকেলে দোকানে ভাঙারির মালামাল একটি মেশিনের চাপ দেওয়ার সময় সেখান থেকে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে তারা দগ্ধ হন।

উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার পর চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এ পর্যন্ত মারা গেছেন ৭১ জন।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ