বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ৪ মাদক ব্যবসায়ী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারের টেকনাফে পুলিশ, বিজিজির সঙ্গে মাদক ব্যবসায়ীদের পৃথক পৃথক ‘বন্দুকযুদ্ধে’  ৪ জন নিহত হয়েছেন।

শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন টেকনাফ বেটালিয়ন ২ বিজিবি লে. কর্নেল আছাদুজ জামান। তবে নিহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি।

গণমাধ্যমে জানা যায়, উপজেলার সাবরাং ইউনিয়নের পুরাতন মগপাড়ার কাকড়া প্রজেক্ট এলাকায় বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞতনামা দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।

এদিকে একই উপজেলার হ্নীলা নয়াপাড়া এলাকায় দু’দলের মধ্যে গোলাগুলিতে দুই ইয়াবা কারবারি নজির আহমের (৩৮) ও গিয়াস উদ্দিন (৩৫) নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে এ গোলাগুলির ঘটনা ঘটে। পুলিশের ওসি প্রদীপ কুমার দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

-আরএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ