বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

শিশু হত্যার বিচারের দাবিতে উত্তরা-এয়ারপোর্ট সড়ক অবরোধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শিশু রিফাত হত্যার বিচারের দাবিতে ঢাকার উত্তরা-এয়ারপোর্ট সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে এলাকাবাসী। এতে রাজলক্ষী, এয়ারপোর্ট ও আযমপুরসহ আশেপাশের এলাকার যান চলাচল বন্ধ হয়ে গেছে।

আজ বুধবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে বিচারের দাবিতে বিক্ষোভ করে। দুপুরের দিকে সড়কে যান চলাচল বন্ধ করে দেয় বিক্ষোভকারীরা।

উত্তরা ট্রাফিক জোনের এসি মুহা: জুলফিকার বলেন, গতকাল দক্ষিণখান এলাকায় রিফাত নামের সাত বছরের এক শিশুর মরদেহ একটি বাড়ির পানির ট্যাংক থেকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় সে বাড়িওয়ালার বিচারের দাবিতে বিক্ষোভ করছে এলাকাবাসী। রাজলক্ষী, এয়ারপোর্ট ও আযমপুর এলাকায় যানচলা বন্ধ করে দিয়েছে তারা। যান চলাচল স্বাভাবিক রাখতে আমরা এখন সেক্টরের ভেতর দিয়ে ডাইভারশন করছি। এতে কিছুটা যান চলাচল করতে পারছে।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ