বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

চান্দিনায় কাভার্ড ভ্যানচাপায় তিন পথচারী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুমিল্লার চান্দিনায় কাভার্ড ভ্যান চাপায় তিন পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় কাভার্ড ভ্যানসহ চালককে আটক করেছে হাইওয়ে পুলিশ। আজ বুধবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলাধীন কুটুম্বপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন চান্দিনা উপজেলা কুটুম্বপুর গ্রামের উত্তর পাড়া এলাকার মৃত কাজী আব্দুর মান্নান এর ছেলে কাজী রফিকুল ইসলাম (৬০), মৃত জিল্লুর রহমান এর ছেলে মহরম আলী (৭৫) ও মৃত হায়দার আলীর ছেলে আব্দুল মতিন (৬৫)।

আটক কাভার্ড ভ্যান চালক চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার চরকাগরিয়া গ্রামের আলী আকবরের ছেলে দুদু মিয়া (৫১)।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. মনিরুল ইসলাম জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে চলাচলরত তিনজন পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলে মৃত্যু হয় তাদের। পরে আমরা কাভার্ডভ্যানসহ চালককে আটক করি।

এ ঘটনায় বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অপরাধ ও পথচারী হত্যার ধারায় হাইওয়ের ইলিয়টগঞ্জ ফাঁড়ি পুলিশ বাদী হয়ে চান্দিনা থানায় মামলা দায়ের করেছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ