বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

বাবা-মাকে নিয়ে বাসায় থাকলে ভাড়া ছাড়!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাবা-মাকে নিয়ে থাকার উদ্দেশে কোনো সন্তান যদি বাসা ভাড়া নেন তবে তার জন্য ছাড়ের ঘোষণা দিয়েছেন ঢাকার এক বাড়িওয়ালা।

রাজধানী ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার এক বাড়িওয়ালা এ ঘোষণা দিয়েছেন বলে জানা যায়। সম্প্রতি ওই ঘোষণা দিয়ে টাঙানো নোটিশটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

বাড়িওয়ালার টাঙানো ওই নোটিশে লেখা রয়েছে, এই ভবনে অবস্থানরত সব ভাড়াটিয়ার দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে যে, যারা বাবা-মাকে নিয়ে এই ভবনে অবস্থান করবেন তাদের বাড়ি ভাড়া মাসিক ৫০০ টাকা করে কম নেয়া হবে।

এ ব্যবস্থা আজীবন বলবৎ থাকবে বলেও ঘোষণা দিয়েছেন বাড়িটি মালিক। ফলকটিতে থাকা ঠিকানা অনুযায়ী, বাড়িটি ঢাকার ক্যান্টনমেন্টের মাটিকাটা এলাকায় অবস্থিত।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ