বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

কেমিক্যাল দেখলেই ফোন করুন ৯৫৫৬০১৪ নম্বরে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার চকবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর নড়েচড়ে বসেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। পুরান ঢাকা থেকে কেমিক্যাল সামগ্রী সরানোর জন্য এবার ‘৯৫৫৬০১৪’ নম্বরে হট লাইন চালু করেছেন ডিএসসিসি মেয়র মুহাম্মদ সাঈদ খোকন।

পুরান ঢাকার কোথাও কেমিক্যালের কোনো গোডাউন বা কারখানা দেখতে পেলে হট লাইনে ফোন করার অনুরোধ জানিয়েছেন ডিএসসিসি মেয়র। এ সময় তিনি পুরান ঢাকা থেকে কেমিক্যাল অপসারণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি আরো বলেন, সর্বস্তরের নাগরিকদের প্রতি অনুরোধ যদি কেউ গোডাউনে কেমিক্যাল স্টোর করতে দেখেন বা কেমিক্যাল রাখতে দেখেন আপনারা আমাদের কন্ট্রোল রুম ‘৯৫৫৬০১৪’ নম্বরে জানান।

হট লাইন ছাড়াও বাড়ির আশাপাশে পাড়া-মহলায় কেমিক্যাল রাখতে দেখলে ডিএসসিসি'র কন্ট্রোল রুম, পুলিশ কন্ট্রোল রুম, কাউন্সিলর অফিস বা ধর্মীয় প্রতিষ্ঠানে জানানোর অনুরোধ করেন তিনি। অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ