বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

অভিযানে ‘বিমান ছিনতাইকারী’ নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুনায়েদ হাবীব: চট্টগ্রাম থেকে> চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সন্দেহভাজন বিমান ছিনতাইকারী কমান্ডো অভিযানে নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসি এবং এরিয়া কমান্ডার (চট্টগ্রাম) মেজর জেনারেল এস এম মতিউর রহমান এ তথ্য জানিয়েছেন। ছিনতাইকারীর নাম মাহাদী বলে জানা গেছে।

এ বিষয়ে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের কমিশনার মাহবুবুর রহমান জানিয়েছিলেন, ‘ সংকটের সমাধান হয়ে গেছে। গুলিবিদ্ধ একজনকে আটক করা হয়েছে। তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।’

বিমানবন্দরের এডিসি আরিফিন জুয়েল জানিয়েছেন, সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে। বিমানের সব যাত্রীদের নিরাপদে উদ্ধার করা হয়েছে।

এদিকে বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ফোর্স চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানা গেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ