শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

মুন্সিগঞ্জের হোজায়ফা নূরানি কিন্ডারগার্টেনের নতুন কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইয়ামিন: মুন্সিগঞ্জ সিরাজদিখান নিয়ন্ত্রণাধীন শেখরনগর ইউনিয়নে অবস্থিত হোযায়ফা রা. কিন্ডারগার্টেনের নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (২২ ফেব্রুয়ারী) আল মুসলিম গ্রুপের প্রতিষ্ঠাতা শেখ মুহাম্মাদ আব্দুল্লাহর সভাপতিত্বে বাদ এশা সিরাজদিখান শেখরনগর শেখ আব্দুল্লাহ কওমী মাদরাসার দপ্তর রুমে ওই কমিটি গঠন করা হয়।

কমিটি গঠনের পূর্বে সভাপতির বক্তব্যে শেখ আব্দুল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ হোজায়ফা কিন্ডারগার্টেন একটা দ্বীনী প্রতিষ্ঠান। এখানে দূরদূরান্ত থেকে ছাত্ররা এসে দ্বীন শিখছে। এটা আপনাদের গর্ব। তাই এ প্রতিষ্ঠান কিভাবে টিকে থাকবে সেই দায়দায়িত্বও আপনাদের। আপনাদের মেহনতে ফলে যেমন প্রতিষ্ঠানটি এ পর্যন্ত এসেছে আগামীতেও আপনাদের মেহনতের ফলেই প্রতিষ্ঠানটি সামনে অগ্রসর হবে ইনশাআল্লাহ। এজন্য একটি কমিটি গঠন করা দরকার, কমিটি গঠনের পরপরেই আপনারা সকলে একত্রে মিলেমিশে পরামর্শ অনুযায়ী মাদরাসার উন্নয়নের ভূমিকায় কাজ করবেন।

বক্তব্য শেষে শেখ আব্দুল্লাহ মাদরাসা সংশ্লিষ্ট সকলের মতামতের ভিত্তিতে নতুন একটি কমিটি গঠন করেন।

নতুন ওই কমিটিতে যারা আছেন, সভাপতি- হযরতপুর গ্রামের (বাহেরচর) আব্দুল মজিদের ছেলে শহিদুল ইসলাম (৫০), সহ-সভাপতি- শেখরনগর-সিংগার ডাকের মেহেদী হাসান, সাধারন সম্পাদক- সিংগারডাকের নজরুন ইসলাম, সাংগঠনিক সম্পাদক-দক্ষিণ হাটির অপু, ও কোষাদক্ষ-শেখরনগর গার্লস স্কুলের শিক্ষক হাফিজুর রহমান উজ্জাল।

এতে উপস্থিত ছিলেন, শেখ আব্দুল্লাহসহ শেখ তানভীন, শহিদুল ইসলাম, আব্দুল মান্নান, মেহেদী হাসান, নজরুল ইসলাম, মুহাম্মাদ আরিফ, আব্দুল কালাম, শেখ মুহাম্মাদ মিলন, মোশারফ হোসেন, আমিনুল ইসলাম বাবু, শাহিন মৃধা, সাগর, রানা, হাফিজুর রহমান উজ্জল, অপু হোসেন প্রমূখ।

এছাড়াও উপস্থিত ছিলেন, মুহাম্মাদ ফয়সাল, মো জসিম উদ্দিন, কামরুল ইসলাম, মুহাম্মাদ আরশাদসহ আরো অনেকে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ